যানজট নিরসনে শ্রীমঙ্গল পৌরসভার উচ্ছেদ অভিযান

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শহরের সৌন্দর্য রক্ষা ও শহরকে যানজটমুক্ত রাখতে এবং সাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে সোমবার

2025-06-30T20:10:54+00:00
2025-06-30T20:10:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যানজট নিরসনে শ্রীমঙ্গল পৌরসভার উচ্ছেদ অভিযান
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:১০ পিএম   (ভিজিট : ১১৭)
X

শহরের সৌন্দর্য রক্ষা ও শহরকে যানজটমুক্ত রাখতে এবং সাধারণ পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে সোমবার বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এই অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। পৌর শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের ও সড়কের পাশে ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, পর্যটন শহর শ্রীমঙ্গলকে  যানজটমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাতে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং রাস্তা দখল করে বসানো স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy