‘নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ বা রাষ্ট্রের উন্নতি সম্ভব না’

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ বা রাষ্ট্রের উন্নতি সম্ভব না।

2025-06-30T20:17:38+00:00
2025-06-30T20:17:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ বা রাষ্ট্রের উন্নতি সম্ভব না’
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৬৪)
X

যশোর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ বা রাষ্ট্রের উন্নতি সম্ভব না। তাই অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠীকে শিক্ষিত করার পাশাপাশি রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করতে হবে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা পেলে নারী শক্তির উন্নয়ন অগ্রাধিকার পাবে। 

যশোর নগর মহিলা দল য়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আজ সোমবার বিকেলে যশোর শহরের ষষ্টিতলা পিটিআই স্কুল মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী নেত্রী নুরুন নাহারের সভাপতিত্বে সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন অন্যায় অপকর্ম তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। শেখ হাসিনা চক্রান্ত করে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছিল কিন্তু দেশ ছাড়া করতে পারেনি। কারণ বিএনপির সাথে বরাবরই দেশের জনগণ আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা জনবিচ্ছিন্ন ছিল বলেই, নির্যাতিত নিপীড়িত জনগণই তাকে দেশ থেকে বিতাড়িত করেছে।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনুসহ নগর মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy