নিরাপদে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তেহরান থেকে রওনা দেওয়া প্রথম দলের ২৮ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল নাগাদ

2025-07-01T15:59:58+00:00
2025-07-01T15:59:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিরাপদে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৩:৫৯ পিএম   (ভিজিট : ১৪৮)
X

তেহরান থেকে রওনা দেওয়া প্রথম দলের ২৮ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল নাগাদ তারা বিমানযোগে ঢাকা পৌঁছান বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ইরানে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ২৫ জুন স্থলপথে তেহরান ছাড়েন এসব প্রবাসী। পরে পাকিস্তানের করাচি হয়ে তারা দুবাই যান এবং সেখান থেকে ঢাকা আসেন।

জানা গেছে, এসব বাংলাদেশি প্রথমে ইরান থেকে সড়কপথে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন। এরপর করাচিতে পৌঁছে বিমানযোগে দুবাই হয়ে দেশে ফিরিয়ে আনা হয় তাদের। ফেরত আসা এই ২৮ জনই ছিলেন প্রথম দফার অংশ।

ইরান থেকে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে তেহরানে বাংলাদেশ দূতাবাসে এখন পর্যন্ত প্রায় ২৫০ জন নাগরিক নিবন্ধন করেছেন। সরকার তাদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে।

ইরানে বর্তমানে আনুমানিক দুই হাজার বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৪০০ জন তেহরানে অবস্থান করছেন। তবে সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনা কিছুটা কমে আসায় সেখানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy