ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী রফিকুল ইসলামকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার রাতে খুলনা আলিয়া মাদ্রাসা

2025-07-01T18:51:31+00:00
2025-07-01T18:51:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৯৮)
X

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী রফিকুল ইসলামকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার রাতে খুলনা আলিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রফিকুল ইসলাম রূপসা ইস্পাহানি গলির বাসিন্দা শাহজাহান সরদারের ছেলে। তিনি এক সময় আলিয়া মাদ্রাসার লেখাপড়া করতেন। বর্তমানে তিনি রূপসা ক্ষুদ্র সমবায় সমিতিতে চাকরি করেন।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শিবির সন্দেহে অনেক নিরীহ ছাত্রকে নির্যাতন করেছে রফিকুল। অনেককে মারপিট করে পুলিশে ধরিয়ে দিয়েছে। তাকে মাদ্রাসা এলাকায় ক্ষুব্ধ মানুষ মারপিট করে পুলিশকে খবর দেয়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন জানান, স্থানীয়রা রফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশের খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy