যশোরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ৩

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর শহরের খড়কি সার্কিট হাউজপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই ইঞ্জিনিয়ার সহ তিনজন নিহত হয়েছেন।মঙ্গলবার (১

2025-07-01T18:58:18+00:00
2025-07-01T18:58:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ৩
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১২৪)
X

যশোর শহরের খড়কি সার্কিট হাউজপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই ইঞ্জিনিয়ার সহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ‘ফর ফিউচার’ নামের নয়তলা ভবনের ছয়তলার বারান্দায় কাজ করার সময় হঠাৎ একটি অংশ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদ ভেঙে পড়ার সময় তিনজন কর্মী নিচে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন কুষ্টিয়ার বাসিন্দা ও প্রকল্প প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের সাইট ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে নির্মাণ শ্রমিক নুরুল ইসলাম (৪৫)।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy