চলনবিলে ঘুরতে এসে ধর্ষণের শিকার কলেজছাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক কলেজছাত্রী (১৯) বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন। গত শনিবার তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চলনবিলে এ

2025-07-01T21:58:20+00:00
2025-07-01T21:58:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলনবিলে ঘুরতে এসে ধর্ষণের শিকার কলেজছাত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৯:৫৮ পিএম   (ভিজিট : ৪৩৫)
X

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক কলেজছাত্রী (১৯) বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন। গত শনিবার তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চলনবিলে এ ঘটনা ঘটে। 

ঘটনার ৬ দিন পর শুক্রবার ভুক্তভোগী কলেজছাত্রী প্রেমিক আরিফ হোসেনকে আসামি করে তাড়াশ থানায় ধর্ষণ মামলা করেন। মামলার একমাত্র আসামি প্রেমিক আরিফ তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, মামলার পর আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রায়গঞ্জ উপজেলার এক কলেজছাত্রীর সঙ্গে তাড়াশ উপজেলার আরিফ হোসেনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠে। গত ২১ জুন আরিফ ওই কলেজছাত্রীকে চলনবিলের তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ নম্বর ব্রিজ এলাকায় বেড়াতে আসতে বলেন। প্রেমিকের কথা মতো ওই দিন সকালে ভুক্তভোগী কলেজছাত্রী নির্ধারিত স্থানে পৌঁছান। পরে আরিফ ওই কলেজছাত্রীকে নিয়ে চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। 

একপর্যায়ে আরিফ ওই কলেজছাত্রীকে নিয়ে চরহামকুড়িয়া গ্রামে এক বৃদ্ধার বাড়িতে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কান্নাকাটি করলে প্রেমিক আরিফ সেখান থেকে কৌশলে পালিয়ে যান। তারপর থেকে আরিফকে খুঁজে না পেয়ে ২৭ জুন শুক্রবার তাড়াশ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy