জুলাই নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় পুলিশ সদস্য ক্লোজড

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

ছাত্রজনতার অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট করার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মহাসড়ক

2025-07-02T17:02:35+00:00
2025-07-02T18:23:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাই নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় পুলিশ সদস্য ক্লোজড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৫:০২ পিএম  আপডেট: ০২.০৭.২০২৫ ৬:২৩ পিএম  (ভিজিট : ২২৩)
X

ছাত্রজনতার অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট করার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

গত রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভ করেন তারা। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তিন সদস্যের তদন্ত কমিটিও। 

সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ লাইন্সের সামনে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের ওপর টায়ার জ্বা‌লি‌য়ে বিক্ষোভ করছেন। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এসময় সড়কের উভয় পাশে বাস ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে থাকতে দেখা যায়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান জানান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশের সদস্য ফারজুল ইসলাম তার ফেসবুক আইডিতে জুলাই মাস নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি সামনে আসার পরই তার শাস্তির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

তিনি আরও বলেন, গত বছর এই জুলাই মাসেই কুষ্টিয়ায় পুলিশ গুলি চালিয়ে ছাত্রজনতাকে হত্যা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হুমকি দিচ্ছে। পুলিশ এখনো আওয়ামী লীগের পক্ষেই কাজ করছে। তারা আবারও জুলাই নিয়ে আপত্তিকর মন্তব্য করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

কুষ্টিয়া জেলা পুলিশ মঙ্গলবার রাত ১০টার কিছু আগে তাদের ফেসবুক পেজে জানায়, জুলাই মাস নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠায় কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কেউ রাষ্ট্র বা অভ্যুত্থানবিরোধী মন্তব্য না করে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy