ছাত্রলীগ নেতাকে আটকের খবরে থানায় স্ট্রোক করে বাবার মৃত্যু

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

শর্শদি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদকে আটকের খবর শুনে তার বাবার মৃত্যু হয়েছে। ছেলেকে দেখতে গিয়ে গত

2025-07-03T20:39:00+00:00
2025-07-03T20:46:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগ নেতাকে আটকের খবরে থানায় স্ট্রোক করে বাবার মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৮:৩৯ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৫ ৮:৪৬ পিএম  (ভিজিট : ২৪৩)
X

শর্শদি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদকে আটকের খবর শুনে তার বাবার মৃত্যু হয়েছে। ছেলেকে দেখতে গিয়ে গত রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শর্শদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন ফাহাদকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকের খবর পেয়ে বাবা আলী আকবর (৫৫) ছেলেকে দেখতে ফেনী মডেল থানায় যান। সেখানেই স্ট্রোক করেন। এরপর ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরিবারের দাবি, ফাহাদের নামে কোনও মামলা নেই। তবুও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে দেখতে যান বাবা আলী আকবর। পরে থানা প্রাঙ্গণে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। পরে থানা প্রাঙ্গণে অসুস্থ হয়ে তার বাবার মৃত্যু হওয়ায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে আত্মীয়-স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ফেনী মডেল থানা পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছিল।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy