বাসার সামনে চিরকুট রেখে গণ ধর্ষণের হুমকি

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক ইতালিপ্রবাসীর বাড়িতে চিঠি পাঠিয়ে ঘরের নারী সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া

2025-07-04T17:57:45+00:00
2025-07-04T17:57:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসার সামনে চিরকুট রেখে গণ ধর্ষণের হুমকি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২০০)
X

কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক ইতালিপ্রবাসীর বাড়িতে চিঠি পাঠিয়ে ঘরের নারী সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত পরিবারটি নিরাপত্তা চেয়ে সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে ওই প্রবাসীর বাবা সিরাজ মিয়া কোম্পানীগঞ্জ সেনা ক্যাম্প ও থানায় অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, বুধবার রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সিরাজ মিয়ার বাড়ির গেটের সামনে একটি খাম ফেলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। খামের ওপর লেখা ছিল ‘লাল বাহিনী’। 

খামের ভেতরের চিঠিতে লেখা ছিল, ‘তোমার বাড়িতে যথেষ্ট পরিমাণ স্বর্ণালংকার ও টাকা-পয়সা আছে। যদি তা না পাই, তোমার ছেলে ও নাতিকে দুনিয়া ছাড়া করব এবং ছেলের বউকে তোমার সামনে আমরা গণধর্ষণ করব।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাড়ির মালিক সিরাজ মিয়া বলেন, আমার এক ছেলে দীর্ঘদিন ধরে ইতালিতে থাকেন। বর্তমানে সে দেশে এসেছে। বাড়িতে স্ত্রী, ছেলের বউ, নাতি-নাতনি নিয়ে বসবাস করি। বুধবার রাত ১০টার দিকে বাজার থেকে ফিরার সময় আমার ছেলে গেটের সামনে খামটি দেখতে পায়। চিঠি পড়ে পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ি। আমরা নিরাপত্তা চাই এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy