যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার

2025-07-04T19:57:52+00:00
2025-07-04T19:57:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১০৩)
X

যশোরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান ওই গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

সুলতানের মা সেলিনা বেগম জানান, স্কুল বন্ধ থাকায় সুলতান তার কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে ফুটবল খেলছিল। খেলার মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয় সে।

স্থানীয় লোকজন সুলতানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা বলেন, “বজ্রপাতে সুলতানের মৃত্যু হয়েছে। তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy