খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

অভিজাত হোটেল ওয়েষ্টান ইন থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে

2025-07-04T20:19:03+00:00
2025-07-04T20:19:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:১৯ পিএম   (ভিজিট : ২৯০)
X

অভিজাত হোটেল ওয়েষ্টান ইন থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ওই নারী হলেন শান্তা ইসলাম। তিনি বাগেরহাট জেলার তেলীগাতি গ্রামের বাসিন্দা আ: খালেকের মেয়ে। ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। শুক্রবার সকালে তিনি হোটেলে নাস্তা করেন। 

দুপুর সাড়ে ১২ টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিস্কার করতে গিয়ে ডাক দিলে ভেতর থেকে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে বিকেলে ৪ টা ২০ মিনিটের দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এবং মহিলা পুলিশ হোটেলের ওই কক্ষটির তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে শান্তা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি গায়ের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে। 

তিনি আরও বলেন, তার কাছে একটি জন্ম সনদ পাওয়া গেছে। তার সনদের ওপর ঢাকার একটি  গৃহপরিচারিকা সাপ্লাই কোম্পানীর ঠিকানা পাওয়া গেছে।  যোগাযোগ করা হলে সেখান থেকে তার পরিচয় জানা যায়। 

তিনি আরও বলেন, এর আগেও তিনি বিভিন্ন হোটেলে ছদ্ম নাম ব্যাবহার করে অবস্থান করেছেন। কিন্তু টাকা দিতে না পারায় ব্যাগ ফেলে রেখে চলে যান। তিনি ঢাকায় মুর্শিদা নামে এক মহিলার বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে ৫ হাজার টাকা চুরি করে বৃহস্পতিবার খুলনায় চলে আসেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy