কিশোরীকে পর্ন ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টা

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

সদ্য বিবাহিতা এক কিশোরীকে ঘরে ডেকে নিয়ে পর্ন ভিডিও দেখিয়ে স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে

2025-07-04T20:54:11+00:00
2025-07-04T20:54:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরীকে পর্ন ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৪৫৭)
X

সদ্য বিবাহিতা এক কিশোরীকে ঘরে ডেকে নিয়ে পর্ন ভিডিও দেখিয়ে স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ছফর উদ্দিন ওরফে খাম্বিরা নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহরতলী গ্রাম নামা ছিটপাড়া কলোনীতে এ ঘটনা ঘটে। এ ব‍্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ করেছেন। 

ভুক্তভোগী ওই কিশোরী সাংবাদিকদের জানান, অনেকদিন ধরে প্রতিবেশী খালু ছফর উদ্দিন ওরফে খাম্বিরা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। গত ঈদুল ফিতরের পর প্রতিবেশি এক যুবকের সাথে তার বিয়ে হওয়ার পরও ওই যুবক সম্পর্কে খারাপ কথাবার্তা বলছিল ছফর উদ্দিন। একপর্যায়ে কথা বলার জন্য কিশোরীকে একটি মোবাইল ফোন ও সিম কিনে দেয় সে। গত শনিবার বেলা আনুমানিক ১১টার দিকে কেউ না থাকায় কিশোরীকে নিজ ঘরে ডেকে নেয় ছফর উদ্দিন। পরে তাকে পর্ন ভিডিও দেখিয়ে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং পরনের কাপড় খোলার চেষ্টা করে। এসময় ওই কিশোরী দৌড়ে ঘর থেকে চলে আসে।

এর একদিন পর কিশোরীর গার্মেন্টস শ্রমিক মা ঢাকা থেকে বাড়ি এলে মায়ের সাথে ঘটনা খুলে বলে ভুক্তভোগী। পরে ঘটনা এলাকায় প্রকাশ হয়। এসময় এলাকাবাসী বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে মঙ্গলবার ওই কিশোরীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার পুলিশ সরেজমিন তদন্ত করেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy