নিজেদের নেত্রীকে মারধর করলেন বিএনপি নেতা, অতঃপর...

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

তজুমুদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদে তালা দেওয়ায় মহিলা দল নেত্রী মালেকা বেগমকে মারধরের ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক

2025-07-05T18:18:12+00:00
2025-07-05T18:18:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নিজেদের নেত্রীকে মারধর করলেন বিএনপি নেতা, অতঃপর...
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:১৮ পিএম   (ভিজিট : ২২৯)
X

তজুমুদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদে তালা দেওয়ায় মহিলা দল নেত্রী মালেকা বেগমকে মারধরের ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়েছে, ইব্রাহিম হাওলাদারের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি। সুতরাং, এসব কর্মকাণ্ডের জন্য তাকে বিএনপি প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে বরাদ্দ ভিজিএফের স্লিপের একটি অংশ ইউনিয়ন মহিলা দলের সভাপতি মালেকা বেগম ইউপি কর্মকর্তার কাছে দাবি করেন। এর প্রেক্ষিতে স্লিপ কম দেওয়ায় কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ৩ জুন মঙ্গলবার সকালে মালেকা বেগম ইউনিয়ন পরিষদের তালা ঝুলিয়ে দেন। 

এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের বেশ কয়েকজন নারী-পুরুষ সমর্থকরা তাকে মারধর করে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার এক মাস পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তজুমুদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু জানান, মালেকা বেগম চাঁচড়া ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভাপতি। ঘটনার দিন তিনি আমাকে ফোনে জানান, ইউনিয়ন পরিষদ সচিবের কক্ষে তালা দিয়েছিলেন এবং তার প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়, এতে তিনি আহত হন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy