ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে: খাদ্য উপদেষ্টা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে।

2025-07-05T18:58:50+00:00
2025-07-05T18:58:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে: খাদ্য উপদেষ্টা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ৬৪০)
X

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে। খাদ্য নিরাপত্তার মূল সৈনিক হলো কৃষক। তারা যেন তাদের উৎপাদিত পণ্য সঠিক দামে বিক্রয় করতে পারে সেই দিকে নজর দিতে হবে। দেশে বোর ধানের বাম্পার ফলন হয়েছে।

তিনি আজ (শনিবার) দুপুরে যশোর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃায় একথা বলেন।

উপদেষ্টা বলেন, খাদ্যপণ্য স্থিতিশীল রাখতে প্রতিনিয়ত বাজার মনিটরিং করতে হবে। গত বছরের তুলনায় এবছর তিন লাখ টান বেশি মজুদ রয়েছে। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ বীজ, সার যেন সহজে কৃষকেরা পায় সেদিকে নজার দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান অতিথি।

তিনি আরও বলেন, সরকার ওএমএস ও টিসিবির মাধ্যমে খাদ্য বিতরণ এই মাসের মাঝামাঝি সময়ে শুরু করবে। এসব কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৫৩ লাখে উন্নীত করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই কার্যক্রম বছরে পাঁচ মাস চালু ছিলো। এ অর্থবছর থেকে পাঁচ মাসের স্থলে ছয় মাস চালু থাকবে।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসার অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, খুলনা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ অংশ নেন।

উল্লেখ্য, ২০২৫ সালে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৫০৩৭.০০ মে.টন, অর্জন ৪৭৪৪২.৩৬০ মে. টন। সিদ্ধ চাল লক্ষ্যমাত্রা ১৭৩৩১৯.০০০ মে. টন এবং অর্জন ১২৪৩৭৮০৮৯৬ মে. টন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy