মসজিদে শিশুর লাশ: ধর্ষণের পর হত্যার আশঙ্কা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ময়না আক্তার নামে ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজের একদিন পর তার মরদেহ

2025-07-06T20:24:49+00:00
2025-07-06T20:24:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মসজিদে শিশুর লাশ: ধর্ষণের পর হত্যার আশঙ্কা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ৮:২৪ পিএম   (ভিজিট : ৮৮৫)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ময়না আক্তার নামে ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ রবিবার (৬ জুলাই) সকালে শাহবাজপুরের হালভী পাড়া মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

পরিবার ও এলাকাবাসীর ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা কী তা এখনো জানা যায়নি। এদিকে, বিষয়টি তদন্তের জন্য আজই শাহবাজপুরের হালভী পাড়া মসজিদের ইমাম হামিদুর রহমান (৩২) এবং মুয়াজ্জিন সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

নিহত ময়নার মা মোসাম্মৎ লিফা আক্তার জানান, শনিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে ময়না নিখোঁজ হয়। সন্ধ্যার পর থেকেই পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খুঁজতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং মাইকিংয়ের মাধ্যমে ময়নার সন্ধান চেয়ে  পুরো এলাকায় জানানো হয়।

তিনি আরও জানান, অবশেষে আজ সকালে মসজিদে পড়তে যাওয়া বাচ্চারা মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার আলামত রয়েছে কিনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy