প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।কে

2025-07-07T16:48:14+00:00
2025-07-07T16:48:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৪:৪৮ পিএম   (ভিজিট : ২৪৩)
X

কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে, গতকাল রোববার রাতে রাজধানীর মহাখালী ও ফার্মগেট এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরমধ্যে রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট-সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ এসে রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। পরে ফুটপাতের এক আম বিক্রেতা পা দিয়ে ককটেলটি সরাতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ছাড়াও রোববার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy