নকলায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় বাস ও সিএনজি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ১ শিশু নিহত আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা

2025-07-07T19:03:32+00:00
2025-07-07T19:03:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নকলায় বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ১২০)
X

শেরপুরের নকলায় বাস ও সিএনজি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় ১ শিশু নিহত আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে এসে পৌছালে শেরপুর থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যাওয়া  যাত্রীবাহী সিয়াম পরিবহনের বাসটি সিএনজিকে সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে আহত সিএনজি চালক বাবলাসহ তন্ত্রা ও তার স্বামী প্রসনজিৎ, সেতু ও ইমরানসহ ৪ যাত্রী। ঘটনা স্থলেই নিহত হন তন্ত্রা ও প্রসনজিৎ দম্পত্তির শিশু কন্যা। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশংখাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমরা সিয়াম পরিবহনের বাসটি আটকসহ ঘটনাস্থল থেকে দুমড়েমুচরে যাওয়া সিএনজিটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। এ সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়িধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy