কক্সবাজারে উত্তাল সাগরে নেমে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

হিমছড়ি সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের তিন শিক্ষার্থী। এদের মধ্যে

2025-07-08T15:48:17+00:00
2025-07-08T15:48:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে উত্তাল সাগরে নেমে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৩:৪৮ পিএম   (ভিজিট : ১৪৩)
X

হিমছড়ি সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের তিন শিক্ষার্থী। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় নিখোঁজ আরও দুই শিক্ষার্থী।

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে। 

নিখোঁজ দুইজন হলেন— আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাদের দুজনের বাড়ি বগুড়ায়। তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন আবাসিক হলের শিক্ষার্থী।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, সোমবার রাতে প্রথম বর্ষের চার শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনও নিখোঁজ।

তিনি বলেন, আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষক কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু বলেন, চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসেন। তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনও দুইজন নিখোঁজ আছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy