উখিয়ায় যুবলীগ নেতাকে জবাই করে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে।আজ মঙ্গলবার

2025-07-08T16:33:42+00:00
2025-07-08T17:18:27+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
উখিয়ায় যুবলীগ নেতাকে জবাই করে হত্যা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৪:৩৩ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৫ ৫:১৮ পিএম  (ভিজিট : ৬৩৭)
X

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে। 

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নিহত কামালের বাড়ির পেছনে একটি ছোট খালে তার ভাসমান মরদেহ দেখে শনাক্ত করে স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

নিহত কামাল হোসেন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। 

পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

যুবলীগ নেতার হত্যার বিষয়টি নিশ্চিত করে উখিয়ার মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ খাল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy