স্কুল বাদ দিয়ে আমাকে দেখতে আসা ঠিক হয়নি: শিক্ষার্থীদের সারজিস

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

এনসিপির ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসেছেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় উপজেলার হাটবোয়ালিয়া বাজারে

2025-07-09T15:13:15+00:00
2025-07-09T15:13:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্কুল বাদ দিয়ে আমাকে দেখতে আসা ঠিক হয়নি: শিক্ষার্থীদের সারজিস
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:১৩ পিএম   (ভিজিট : ২৩৬)
X

এনসিপির ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসেছেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় উপজেলার হাটবোয়ালিয়া বাজারে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে সড়কের দু’পাশে লাইন ধরে দাঁড়িয়েছিল বিদ্যালয়ের ইউনিফর্ম পরিহিত বহু শিক্ষার্থী।

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে করমর্দনের জন্য শিক্ষার্থীরা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের এখন স্কুলে থাকার কথা। ক্লাস ফেলে এখানে আসা একদম ঠিক হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেখতে আসা তোমাদের কাজ না।’

আজ বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হাটবোয়ালিয়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পথযাত্রায় গাড়িতে বসেই মতবিনিময়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় নেতারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ, ডা. তাসনিম জারাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, তোমাদের এই ভালোবাসা দেখে আমার হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy