মাছের ঘেরে গোসল করতে গিয়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় বাড়ির পাশে মাছের ঘেরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর

2025-07-09T17:54:01+00:00
2025-07-09T17:54:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাছের ঘেরে গোসল করতে গিয়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৩৩)
X

নড়াইলের লোহাগড়ায় বাড়ির পাশে মাছের ঘেরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম প্রিয়া খানম (১১)। 

আজ বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রিয়া খানম উপজেলার বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় সারুলিয়া মাদরাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রিয়া তার ছোট ভাইসহ বাড়ির পাশের কয়েকজন সমবয়সী শিশুদের সঙ্গে বাড়ির পাশে একটি মাছের ঘেরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে প্রিয়া পানিতে হাবুডুবু খেতে থাকে। পাশে থাকা অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে পানিতে ডুবে যায়। পরে তারা দ্রুত বিষয়টি প্রিয়ার পরিবারের সদস্যদের জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy