যশোর শিক্ষাবোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

যশোর প্রতিনিধি

সারাবাংলা

এবার এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর পাসের

2025-07-10T18:53:43+00:00
2025-07-10T18:53:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোর শিক্ষাবোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৫০)
X

এবার এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী।

গত বছর ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার তা ধরে রাখতে পারেনি যশোর শিক্ষা বোর্ড। তবে বোর্ড কর্তৃপক্ষ এই ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

গত বছর যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ। সেবার ২০ হাজার ৭৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সেই হিসেবে, এবছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে পাঁচ হাজার ৩৪১। বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের দশটি জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে আছে যশোর জেলা।

বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম।

প্রকাশিত ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট। কারণ শতভাগ পাসের 'আইওয়াশ' এবার নেই। যারা পাস করেছে তারা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় তা অর্জন করেছে।

ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য বোর্ডের চলমান পদক্ষেপগুলো অব্যাহত থাকবে এবং ফলাফল আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চান বলে জানান বোর্ড চেয়ারম্যান।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে, দুটি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy