নরসিংদীর কাদির মোল্লা স্কুলে ফের শতভাগ জিপিএ-৫

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

এসএসসির ফলাফলে এবছরও সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা (এনকেএম) হাইস্কুল এন্ড হোমস। এ বছর বিদ্যালয়টির ৩২০

2025-07-10T19:03:48+00:00
2025-07-10T19:03:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীর কাদির মোল্লা স্কুলে ফের শতভাগ জিপিএ-৫
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ২৯৬)
X

এসএসসির ফলাফলে এবছরও সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা (এনকেএম) হাইস্কুল এন্ড হোমস। এ বছর বিদ্যালয়টির ৩২০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ শতভাগ জিপিএ ৫ পেয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) অনলাইনে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।

প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা ও মিসেস নাছিমা মোল্লা। এর আগে ২০২৪ সালে শতভাগ পাসসহ ৯৯.৬৬ শতাংশ জিপিএ ৫ এবং ২০২২, ২০১৭ ও ২০১৫ সালে শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করেছিল এই প্রতিষ্ঠানটি।

বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিএসসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতিবছরই বোর্ডে দেশ সেরার স্থান দখল করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩২০ জন পরিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ শতভাগ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy