ডেঙ্গু প্রতিরোধে সকলকে সতর্ক ও সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেছেন, ডেঙ্গু রোগের সংক্রমণ প্রতিরোধে সকলকে জনসচেতনতামূলক কাজ করতে হবে। জনগণের জীবন ও

2025-07-10T19:10:04+00:00
2025-07-10T19:10:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু প্রতিরোধে সকলকে সতর্ক ও সচেতন হতে হবে: বিভাগীয় কমিশনার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ১৫৪)
X

খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেছেন, ডেঙ্গু রোগের সংক্রমণ প্রতিরোধে সকলকে জনসচেতনতামূলক কাজ করতে হবে। জনগণের জীবন ও সম্পদ রক্ষার্থে আমরা কাজ করে যাচ্ছি। করোনাকালীন সময়ে করোনাকে যেরকম সবাই গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে কাজ করেছিলাম, তাতে করোনার যুদ্ধে আমরা সফল হয়েছিলাম। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ডেঙ্গু রোগের সংক্রমণ প্রতিরোধে সকলকে সতর্ক ও সচেতন হতে হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত সকাল ১১টায় মডেল মসজিদ মিলনায়তনে ডেঙ্গু ও করোনা প্রতিরোধ সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এডিস মশার লার্ভা পাওয়া গেলে বা লার্ভা জন্মানোর মতো উপযুক্ত পরিবেশ থাকলে তা নষ্ট করে ফেলতে হবে। তাই জ্বর হলে নিজেকে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা করে নেবেন। দুটি সংক্রমণই আপনার কাছ থেকে অন্যদের কাছে যেতে পারে, একটা মশার কামড়ের মাধ্যমে, অন্যটা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে। তাই আলো-বাতাসপূর্ণ একটি আলাদা কক্ষে বিশ্রাম নিন। প্রচুর পানি, তরল ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন।

তিনি আরও বলেন, ডেঙ্গু ও করোনা মোকাবিলায় স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ এলাকার জনগণকে সঙ্গে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিতা। উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাশ, সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, ডাঃ তাহমিদা খানম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, মহিলা বিষয়ক ফারহানা ইয়াসমিন, নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ হোসেন, প্রকৌশলী শোভন সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, পল্লী বিদ্যুৎ এজিএম এ হালিম খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়েদ ফারাজী, প্যানেল চেয়ারম্যান আসাফুর রহমান, ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত আলী, সাধারণ সম্পাদক মুফতি জোনায়েদ আহমেদ, এমপি সদস্য মাসুম শেখ, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ: রাজ্জাক শেখ, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউসা মোল্লা, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেনজির হোসেন, মডেল মসজিদের কেয়ারটেকার আ: সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস ও হুইল চেয়ার বিতরণ করেন।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy