ডোমারে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে অটোভ্যান চালানোর চেষ্টাকালে অটোভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোন্তাসির রহমান মুহিন (১০) নামের এক

2025-07-10T21:04:56+00:00
2025-07-10T21:04:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৯:০৪ পিএম   (ভিজিট : ৩৯৮)
X

নীলফামারীর ডোমারে অটোভ্যান চালানোর চেষ্টাকালে অটোভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোন্তাসির রহমান মুহিন (১০) নামের এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ডোমার পৌরসভার ময়দানপাড়া এলাকায় উল্লেখিত দূর্ঘটনাটি  ঘটে। নিহত মুহিন ওই এলাকার বাসিন্দা ও সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মুহিন ও তার পরিবারের সদস্যরা বাড়ীর সামনে ডোমার মহাশ্মশান থেকে শুকনো গাছের ডালপালা ভাড়া করা একটি অটোভ্যানে করে বাড়ীতে নিয়ে আসেন। অটো চালক এরশাদুল হক ভ্যানটি বাড়ীর সামনে রেখে ভাড়ার টাকা নিতে মুহিনের বাবার কাছে বাড়ীর ভেতরে প্রবেশ করেন।

এ সময় শিশু মুহিন ভ্যানচালকের কাছে অটোভ্যানের চাবি নিয়ে সেটি চালানোর চেষ্টা করে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি একটি কাঁঠাল গাছে সজোরে ধাক্কা খায়। এতে মুহিনের বুকের ওপর প্রচণ্ড আঘাত লাগে এবং সে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুহিনকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy