সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।দোয়ারাবাজার উপজেলার

2025-07-12T17:19:55+00:00
2025-07-12T17:19:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : ১৭৫)
X

দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

দোয়ারাবাজার উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, শফিকুল রাতের আঁধারে বিএসএফের গুলিতে নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙাপাড়ায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের সদস্যরা শফিকুলকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় বিএসএফ গুলি চালালে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দোয়ারাবাজার হাসপাতালে ভর্তি করলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy