শেরপুরে জেল পলাতক কয়েদি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদীতে হত্যা মামলায় ৩০বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নজরুল ইসলাম (৪৫)'কে গ্রেফতার করেছে র‍্যাব। গত রাত আড়াইটার

2025-07-12T19:18:10+00:00
2025-07-12T19:18:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে জেল পলাতক কয়েদি গ্রেফতার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:১৮ পিএম   (ভিজিট : ১০৯)
X

শেরপুরের শ্রীবরদীতে হত্যা মামলায় ৩০বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নজরুল ইসলাম (৪৫)'কে গ্রেফতার করেছে র‍্যাব। গত রাত আড়াইটার দিকে উপজেলার বাবলাকোনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম একই গ্রামের নইমুদ্দিনের ছেলে। 

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫আগষ্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে ৫শত ১৮ জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক  কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায়  র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাত আড়াইটার দিকে হত্যা মামলায় ৩০বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নং-৭২৭১/এ নজরুল ইসলামকে উপজেলার বাবলাকোনা এলাকা থেকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত নজরুল ইসলামকে শনিবার দুপুরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy