মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙ্গারী ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি

2025-07-12T19:31:37+00:00
2025-07-12T19:31:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৩১ পিএম   (ভিজিট : ২৪০)
X

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল চত্বরে ভাঙ্গারী ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় কিছু সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় এই কর্মসুচী পালন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ মহসিন উদ্দিন, এম এ ইসলাম আসাদ, আকাশ ঘোষ, সাইফুল ইসলাম আকাশসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।

সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে চাঁদাবাজি, হত্যা, ছিনতাইয়ের কারনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তারই অংশ হিসেবে ঢাকার মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে অর্ধনগ্ন করে নৃশংসভাবে পাথর মেরে হত্যা করেছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy