বালু মহাল দখল নিতে ফিল্মিস্টাইলে গুলিবর্ষণ

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে ফিল্মি স্টাইলে আবারও এলোপাতাড়ি গুলিবর্ষণের অভিযোগ উঠেছে লালপুরের কাকনবাহিনীর বিরুদ্ধে। এতে সোহান হোসেন (২৮)

2025-07-12T19:33:49+00:00
2025-07-12T19:33:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বালু মহাল দখল নিতে ফিল্মিস্টাইলে গুলিবর্ষণ
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৩৩ পিএম   (ভিজিট : ২৬৫)
X

ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে ফিল্মি স্টাইলে আবারও এলোপাতাড়ি গুলিবর্ষণের অভিযোগ উঠেছে লালপুরের কাকনবাহিনীর বিরুদ্ধে। এতে সোহান হোসেন (২৮) নামে এক রাখাল গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের সাড়া ও ইসলামপাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহান মোল্লা ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাকে প্রথম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর, পাবনার ঈম্বরদীসহ বিভিন্ন এলাকার বালু মহালের নিয়ন্ত্রণ করছেন লালপুরের সন্ত্রাসী বাহিনীখ্যাত ‘কাকন বাহিনী’। অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সাড়া ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেই ঘাট নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় তারা। এই ঘাটে গত ৫ জুন ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কয়েকদিন থেমে ছিল। 

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আবারও ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী। স্পিডবোট ও নৌকার মাধ্যমে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘাস কাটতে গিয়ে গরুর রাখাল সোহান হোসেন গুলিবিদ্ধ হন।

আহত রাখাল সোহান হোসেন বলেন, আমি গরুর খাস কাটতেছিলাম। এ সময় একটা স্পিডবোট এবং নৌকা থেকে হঠাৎ ঘাটে গুলিবর্ষণ শুরু করে। আমি তখন একটু উপর হয়ে দেখতে গিয়েই গুলি এসে আমার হাতে লাগে। আমি তখন শুয়ে পড়ি। পরে লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ঘটনার শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন রাখাল গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনো পাইনি। ঘটনার তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনার পরপরই ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy