বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী কর্মচারীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মাগুরার মহম্মদপুর উপজেলায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হোটেলকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল ব্যবসায়ী হারুন ফকিরের

2025-07-13T17:50:58+00:00
2025-07-13T17:50:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নারী কর্মচারীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৫:৫০ পিএম   (ভিজিট : ২৮০)
X

মাগুরার মহম্মদপুর উপজেলায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হোটেলকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল ব্যবসায়ী হারুন ফকিরের (৪৫) বিরুদ্ধে। গত শুক্রবার উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকার পুলিশের সাবেক ডিআইজি আলতাফ হোসেন মোল্যার বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কর্মী এবং উপজেলা সদরের ধোয়াইল পূর্বপাড়ার তফেজ ফকিরের ছেলে।

মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হারুনের খাবার হোটেলে দৈনিক ৩০০ টাকা বেতনে কাজ করতেন ভুক্তভোগী। হারুনের কাছে তিনি দুই দিনের টাকা পেতেন। শুক্রবার বিকালে সেই টাকা দেওয়ার কথা বলে ওই কর্মীকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে হারুন ধর্ষণ করেন। এ কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। 

মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির কবির হোসেন জানান, অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কোনো কমিটিতে নেই।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy