খেলার মাঠের সভামঞ্চে পড়েছিল শিক্ষকের রক্তাক্ত লাশ

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

মঠবাড়িয়ায় কে এম লতীফ ইন‌স্টি‌টিউশ‌নের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক বিআরডিবির মহা পরিচালক গিয়াস উদ্দিন এর বড় ভাই মো.

2025-07-13T18:59:15+00:00
2025-07-13T18:59:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খেলার মাঠের সভামঞ্চে পড়েছিল শিক্ষকের রক্তাক্ত লাশ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৬৬)
X

মঠবাড়িয়ায় কে এম লতীফ ইন‌স্টি‌টিউশ‌নের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক বিআরডিবির মহা পরিচালক গিয়াস উদ্দিন এর বড় ভাই মো. নাসির উদ্দিন আহম্মেদ (৬৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার বিকাল চারটার দিকে শহরের কে.এম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গত একদিন ধরে নিখোঁজ ছিলেন।

নিহত শিক্ষক নাসির উদ্দিন মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশনের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি শারিরীক অসুস্থতার জন্য ২০১৪ সালের ৩১ মে স্বেচ্ছায় শিক্ষকতায় অবসর গ্রহণ করেন। তিনি উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবুল হাশেম হাওলাদার এর ছেলে।

থানা ও স্থানীয় সূ‌ত্রে জানা যায় , শনিবার ওই স্কুল শিক্ষক গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের ব্যাংক কলেনীর শেরে বাংলা পাঠাগার সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ছেলে রিয়াজ উদ্দিন মঠবাড়িয়া থানায় শনিবার দিনগত রাতে একটি সাধারন ডায়রি করেন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের স্বজনরা শহরে মাইকিং করেন। 

রবিবার বিকাল চারটার দিকে স্থানীয়রা খেলার মাঠের সভামঞ্চে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে তার লাশ উদ্ধার করে। এ সময় তার থেতলানো মাথা থেকে রক্ত ঝড়ছিল।

নিহত স্কুল শিক্ষকের ছেলে মো. রিয়াজ উদ্দিন বলেন, শনিবার সকাল নয়টার দিকে বাবাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এরপর বাবা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি নিখোঁজ হন। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুল মাঠের সভামঞ্চ থেকে ওই স্কুল শিক্ষকের  লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy