টঙ্গীতে আলোচিত ছাত্র হত্যার মামলার মূল আসামি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত চার ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন

2025-07-13T20:20:16+00:00
2025-07-13T20:20:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে আলোচিত ছাত্র হত্যার মামলার মূল আসামি গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ৩৫৬)
X

গাজীপুরের টঙ্গীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত চার ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ১টি সুইচ গিয়ার ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,  রাফসান জানি রাহাত (২৮), রাশেদুল ইসলাম (২০), কাওছার আহম্মেদ পলাশ (২৩), রাকিব ইসলাম (২৬)। টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। 

রোববার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হাতেম আলী কলেজের ছাত্র মাহফুজুর রহমান ছিনতাইকারীদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার পায়ে গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এই ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। 

এক পর্যায়ে নিহতের ফোনের সুত্র ধরে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার মাদক ব্যবসায়ী রাকিব আটক করে তারা। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ১২ জুলাই শনিবার অভিযান চালিয়ে কাওছার আহম্মেদ পলাশকে গ্রেফতার করা হয়। পলাশের দেয়া তথ্যের ভিত্তিতে ছুরি দিয়ে আঘাতকারী তার সহযোগী ছিনতাইকারী রাশেদকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাহফুজকে গুরুতর জখমের জন্য একে অপরকে দোষারোপ করেন এবং তাদের সাথে জড়িত অন্যান্য ছিনতাইকারীর সন্ধান দেন। একই সাথে ছিনতাই এর সময় ব্যবহৃত মোটরসাইকেল চালক রাহাতের সন্ধান দেন। চালক রাহাতকেও একইদিনে গ্রেফতার করা হয়। এর মাধ্যমেই ১টি ছিনতাই চক্রকে গ্রেফতার হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy