লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে পালাল আসামি

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামির আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।আজ সোমবার দুপুরে লোডশেডিংয়ের

2025-07-14T18:53:53+00:00
2025-07-14T18:53:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে পালাল আসামি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৮৭)
X

চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামির আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

আজ সোমবার দুপুরে লোডশেডিংয়ের সুযোগে নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে আসামি পলায়নের এ ঘটনা ঘটে।

পলাতক আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

জানা গেছে, নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এ সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি রিয়াজুল পালিয়ে যায়। 

আসামি হৃদয়কে গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে ধরতে অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy