ভূঞাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে

2025-07-14T19:26:48+00:00
2025-07-14T19:26:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ১০২)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রিমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধি দেশের উন্নয়নে একটি বড় চ্যালেঞ্জ। পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy