খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় আজ সোমবার জেলা প্রশাসন, খুলনা ও গণপূর্ত বিভাগ-১, খুলনার বাস্তবায়নে শিববাড়ি মোড়, খুলনাতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ এর

2025-07-14T19:47:24+00:00
2025-07-14T19:47:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১৯৭)
X

খুলনায় আজ সোমবার জেলা প্রশাসন, খুলনা ও গণপূর্ত বিভাগ-১, খুলনার বাস্তবায়নে শিববাড়ি মোড়, খুলনাতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খুলনা জেলার  জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শেখ মোঃ সাকিব রায়হানের পিতা জনাব শেখ আজিজুর রহমান ও মাতা মিজ নুরনাহার বেগম উক্ত স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার  মোঃ ফিরোজ সরকার; ডিআইজি, খুলনা রেঞ্জ  মোঃ রেজাউল হক পিপিএম; খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা; খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান; নর্দার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর প্রো-ভিসি প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ার্দার; অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আবু রায়হান মোঃ সালেহ; টি এম মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা; জনাব কামরুল হাসান, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত-১ খুলনা; জাতীয় নাগরিক কমিটি, খুলনার সংগঠক জনাব আহমেদ হামিম রাহাত; জাতীয় নাগরিক কমিটি, খুলনা মহানগর শাখার আহবায়ক জনাব আল শাহরিয়ার; এ এফ এম নাজমুস সউদ, যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা জেলা ইমাম পরিষদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, জেলা প্রশাসন, খুলনার কর্মকর্তাবৃন্দ, গণপূর্ত বিভাগ-১ খুলনা এর কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিকবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy