কালিহাতীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাছজোয়াইড় গ্রামে পুকুরে ডুবে সৌরভ (১১) নামে এক কওমী মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪

2025-07-14T20:39:38+00:00
2025-07-14T20:39:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১৩৩)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাছজোয়াইড় গ্রামে পুকুরে ডুবে সৌরভ (১১) নামে এক কওমী মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সৌরভ ঘাটাইল উপজেলার মাকরাই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কওমী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। সে রোববার তার দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের পাছজোয়াইড় গ্রামে অবস্থান করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সৌরভ পুকুরে কলা গাছের ভেলা ভাসিয়ে খেলছিল। এক পর্যায়ে সে পানিতে পড়ে যায় এবং আর উঠে আসেনি। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনাটি আমাদের কেউ জানায়নি। তবে শুনেছি।

সৌরভের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy