শ্রীমঙ্গল পৌরসভার ৫৫ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল

2025-07-15T19:07:13+00:00
2025-07-15T19:07:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গল পৌরসভার ৫৫ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:০৭ পিএম   (ভিজিট : ১২৪)
X

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভা অডিটরিয়ামে এ বাজেট ঘোষনা করা হয়।

শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন তার বক্তব্যে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষনা করেন। এতে উন্নয়ন খাতে ব্যয় ৩১ কোটি ৯ লাখ টাকা, সংস্থাপন ব্যয় ৮ কোটি ১০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যয় ২ কোটি ১২ লাখ টাকা, পানি সরবরাহ ব্যয় ২ কোটি ৯২ লাখ টাকা, ডেঙ্গু, করোনা ভাইরাস, নালা-নর্দমা পরিস্কার-পরিচ্ছন্য খাতে ১ কোটি ৯৭ লাখ  টাকা ব্যয় ধরা হয়েছে।

বাজেটে আয় ধরা হয়েছে উন্নয়ন খাতে আয় ৩১ কোটি ৯ লাখ, রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা।

এছাড়াও শিক্ষা, বৃক্ষরোপণ, সড়কবাতি, জরুরি ত্রাণ, খেলাধুলা ও সংস্কৃতি ব্যয়, যানজট নিরসন ও নারী উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। 

বাজেট ঘোষনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথীয়া তাসমিন, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরি প্রমুখ। 

এছাড়াও বাজেটে অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy