সিরাজগঞ্জে আকস্মিক টর্নেডোয় লণ্ডভণ্ড চার গ্রাম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মাত্র ২ মিনিটের টর্নেডোয়সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে।আজ মঙ্গলবার

2025-07-15T20:14:00+00:00
2025-07-15T20:14:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে আকস্মিক টর্নেডোয় লণ্ডভণ্ড চার গ্রাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৮:১৪ পিএম   (ভিজিট : ২১১)
X

মাত্র ২ মিনিটের টর্নেডোয় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। 

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। ঝড়ের কারণে গাছপালা পড়ে গিয়ে চলাচলের রাস্তা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।

রতনকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ধুল্লু বলেন, ‘আজ দুপুর ২টার পর গ্রামগুলোর এক পাশ থেকে কালো মেঘের মতো ভেসে আসতে থাকে। মাত্র ২ মিনিটের মধ্যে ৪টি গ্রামের বহু বসতবাড়ির টিনের ঘর ও গাছপালা ভেঙে গেছে। কিছু কিছু ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। বেশ কিছু গাছপালা রাস্তার ওপরে ভেঙে পড়ে যাওয়ায় কয়েকটি চলাচলের রাস্তা এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘এ ছাড়া আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে, বেশ কিছু বিদ্যুতের খুঁটি ও মুরগির খামার ভেঙে গেছে। লোকজনকে তাদের আসবাবপত্র বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনতে দেখা গেছে। অনেকে গাছাপালা সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করছেন।’

চরচিলগাছা গ্রামের ক্ষতিগ্রস্ত রুবেল বলেন, ‘বৃষ্টির সময় পরিবার-পরিজন নিয়ে ঘরের মধ্যে বসে ছিলাম। হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে আমার সংসারের সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। কোনো রকম প্রাণ রক্ষা করতে পেরেছি। ঝড়ে বসতঘর উড়ে যাওয়ায় পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে রয়েছি।’

রতনকান্দি ইউপির প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন বলেন, ‘শুধু চরচিলগাছাতেই অন্তত ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনও অফিসে সংবাদ পাঠানো হয়েছে। তারা আসার পরই প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হচ্ছে।’

রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।’

সদর উপজেলা ইউএনও মনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় পিআইওকে পাঠানো হয়েছে। আমি নিজেও যাব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy