নড়াইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।আজ মঙ্গলবার

2025-07-15T20:22:32+00:00
2025-07-15T20:22:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৮:২২ পিএম   (ভিজিট : ১৮৩)
X

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। 

আজ মঙ্গলবার (১৫ জুলাই) নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিকাল চারটার দিকে শহরের চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে যেয়ে শেষ হয়। জেলার সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চৌরাস্তা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মুঞ্জুরুল সাঈদ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো.আরিফুজ্জামান মিলনের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ কোরেশী আসাদ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সভাপতি নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপি’র সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান সোহাগ, মহিলা দলের জেলা সেক্রেটারী সালেহা বেগম প্রমুখ।

বক্তারা সা¤প্রতীক সময়ে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সৃষ্টির মাধ্যমে বিভিন্নস্থানে হত্যাযজ্ঞ ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে দ্রুত পরিস্থিতি উন্নয়নে সরকারকে হুশিয়ারি প্রদান করেন। যেকোন পরিস্থিতে সজাগ থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন বক্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy