গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা

2025-07-16T18:59:41+00:00
2025-07-16T19:05:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:৫৯ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৫ ৭:০৫ পিএম  (ভিজিট : ২৫৪)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপ‌জেলার থানাপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২২) এবং শহ‌রের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫)।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের একটি সূত্র জানায়, নিহতদের শরীরে গুলিবিদ্ধ ছিল।

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে সড়ক অবরোধ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ শহর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত জেলায় কারফিউ ঘোষণা করা হয়েছে।  
বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ-ছাত্রলী‌গ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এসময় অনেক পুলিশ ও সাংবাদিক অবরুদ্ধ হয়ে পড়ে। বিকেল সাড়ে ৪টার দিকে মাঠে নেমেছে সেনাবাহিনী। গোপালগঞ্জ থেকে অন্যান্য জেলায় যাওয়ার রুটগুলো গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।  

শেষ খবর পর্যন্ত এই সংঘর্ষ চলছিল। এ অবস্থায় জেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। 

বিকাল ৪টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। 

এ ঘটনায় আহত অনেককে ‌গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে নেওয়া হ‌য়ে‌ছে। তবে নি‌শ্চিতভা‌বে বলা যা‌চ্ছে না যে কতজন হতাহত হ‌য়ে‌ছেন। আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গু‌লি ছুড়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।  





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy