শ্রীমঙ্গল শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশনায় শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড,

2025-07-16T19:45:51+00:00
2025-07-16T19:45:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গল শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১২৬)
X

শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশনায় শহরের স্টেশন রোড, হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, ডাকবাংলো পুকুরপাড়সহ শহরের বিভিন্ন সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। 

গতকাল দুপুর একটায় অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা প্রদান করে। অভিযানকালে শ্রীমঙ্গল পৌরসভার  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। 

তিনি আরো বলেন, শহরের কিছু ব্যবসায়ী আছে তারা তাদের দোকানের ময়লা আবর্জনা রাস্তায় ফেলে শহরের সৌন্দর্য নষ্ট করেন। এছাড়া বারবার অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার পরও কিছু অসাধু ব্যবসায়ী পুনরায় ব্যবসার পসরা সাজিয়ে শহরের ফুটপাত দখল করে। তিনি বলেন সবাইকে সাথে নিয়ে এই শহরকে আমরা সুন্দর ও যানজট মুক্ত রাখতে চাই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy