লোহাগড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ও বিএনপির শীষ নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য

2025-07-16T21:33:17+00:00
2025-07-16T21:33:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:৩৩ পিএম   (ভিজিট : ১৮১)
X

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ও বিএনপির শীষ নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। 

আজ বুধবার (১৬ জুলাই) বিকালে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শহরের সি এন্ড বি চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকে যেয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.মনিরুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফসিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ সাইফুল্লাহ মামুনসহ প্রমুখ। এছাড়াও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংঅসংখ্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য ও ষড়যন্ত্রের দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না। দলের স্বার্থে সকলকে এক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দলের ভেতর অনুপ্রবেশকারীদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy