পীরগাছায় বজ্রপাতে শিশুর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের পীরগাছায় বজ্রপাতে সিপন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুসহ ৩ জন আহত

2025-07-17T18:42:03+00:00
2025-07-17T18:42:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পীরগাছায় বজ্রপাতে শিশুর মৃত্যু
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৩৭)
X

রংপুরের পীরগাছায় বজ্রপাতে সিপন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুসহ ৩ জন আহত হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিপন বাড়ির পাশে একটি ফাঁকা জমিতে তার সমবয়সী ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সে মারা যায়। বজ্রপাতে আহত অপর তিন জনের মধ্যে শাহিনকে (৩৮) গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মুন্না (১২) ও শাওনকে(১৩)  স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত সিহাবের মা মনি বেগম জানান, তার ছেলে সিহাবসহ কয়েক জন ছেলে জমিতে ফুটবল খেলছিল। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে সিহাবের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy