সাতক্ষীরায় ছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরায় জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের

2025-07-17T19:18:32+00:00
2025-07-17T19:18:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় ছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:১৮ পিএম   (ভিজিট : ১০৯)
X

সাতক্ষীরায় জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহবায়ক আরাফাত রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সোহাইল মাহদিনের সঞ্চালনয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এনসিপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জুলাই যোদ্ধা শিবিরনেতা আনিসুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মুখপাত্র মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু,রাহাত রাজা,আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ,আবু হাসানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, ১৯৭২ সাল থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগ যে পরিমাণ গণহত্যা চালিয়ে এক দলীয় শাসন কায়েমের চেষ্টা করেছে তাদের এ দেশে আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই।আমরা ভিন্ন ভিন্ন দল করলেও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আ’লীগ সন্ত্রাসী সংগঠন। তারা ১৫ বছর জুলুম, খুন, হত্যাসহ যে জুলুম চালিয়েছে তার বিচার হতে হবে। প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে।

এছাড়াও বৈষমবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহবায়ক আরাফাত হোসাইন সভাপতির বক্তব্যে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy