বাড়িতে একা পেয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে ওই মেয়ের বাবা বাদী হয়ে

2025-07-17T21:12:57+00:00
2025-07-17T21:12:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাড়িতে একা পেয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৯:১২ পিএম   (ভিজিট : ৩৭৩)
X

১৪ বছরের কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে ওই মেয়ের বাবা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা হওয়ার পরপরই অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরোফিন জুয়েল। ভুক্তভোগী কিশোরী বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার একটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন (৩২), সদস্য ইমন হোসেন (২৫) ও এনায়েত হোসেন (৩৫) এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩২)। 

মামলার বাকি ২ আসামি হলেন স্থানীয় একটি ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনির ইসলাম (২৯) ও ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সোহেল ইসলাম (২৩)। তারা পলাতক বলে পুলিশ জানিয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রার মেলায় অংশ নেওয়ার পর রাতে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন ওই কিশোরী। সেখানে গভীর রাতে ৬ জন ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীর আত্মীয়কে বেঁধে রাখেন অভিযুক্তরা।

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে ওই ছাত্রী প্রথমে পরিবারকে কিছু জানায়নি। তবে এ ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে গত শনিবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করার পর তারা বিষয়টি জেনেছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, শিক্ষার্থীর বাবার মামলার পরপরই চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রিপল বাপ্পি চাকমা বলেন, কিশোরীর অবস্থা গুরুতর। সে মানসিকভাবে বিপর্যস্ত। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy