চট্টগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম-এর উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক

2025-07-18T18:34:06+00:00
2025-07-18T18:34:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৭৭)
X

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম-এর উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশে প্রতীকী ম্যারাথন  অনুষ্ঠিত হয়।

প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করে প্রায় ৬৫০ জন প্রতিযোগী। সাধারণ শিক্ষার্থী, জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাবৃন্দ, ক্রীড়াবিদ, যুব সমাজ, সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

সকাল ৭ টায় প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের শুভ উদ্বোধন করেন এবং গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা প্রদান করেন।

প্রতীকী ম্যারাথনের বিজয়ীরা হলেন:

মেয়ে বিভাগ :
১। শ্রাবণী চৌধুরী (১ম স্থান)
২। তাবাসসুম সোবাহ (২য় স্থান)
৩। মোসাম্মাত সোহানা (৩য় স্থান)

ছেলে বিভাগ :
১। মুসফিকুর রহমান (১ম স্থান )
২। মোহাম্মদ সুমন (২য় স্থান)
৩। আবু নসর (৩য় স্থান)

জেলা প্রশাসক, চট্টগ্রাম ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদানসহ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করে তাঁদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে ম্যারাথন সম্পন্নকারী সকলকেই মেডেল ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নোমান হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার, এ.কে.এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক(ভূমি অধিগ্রহণ), মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা ক্রীড়া অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy