গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদদের আত্মা শান্তি পাবে: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে এখনো পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা যেমনি কোন বিচ্ছিন্ন ঘটনা

2025-07-18T19:58:54+00:00
2025-07-18T19:58:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদদের আত্মা শান্তি পাবে: খায়রুল কবির খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১২৫)
X

বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে এখনো পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা যেমনি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, তেমিন মিটফোর্টে ব্যবসায়ীকে নৃসংশভাবে হত্যাও কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এসবই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তহমিদদের মত শহীদদের রক্তে অর্জিত পরিবেশকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এসব থেকে মুক্তি পেতে গণতন্ত্রের বিজয় অর্জন করা জরুরী। এজন্য একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদ তাহমিদদের আত্মা শান্তি পাবে।

তিনি শুক্রবার সকালে নরসিংদীর চিনিশপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এরপর দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে তাহমিদের স্কুলে স্মরণসভা, দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতৃবৃন্দ। তাছাড়া বিকেলে শহীদ সজিবের কবর জিয়ারাত, কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল করবে নরসিংদী জেলা বিএনপি।

শহীদ তাহমিদ ২৪এর জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পুলিশের গুলিদে জেলার প্রথম শহীদ হন। সে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুলের তৎকালীর নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy