প্রয়োজনে কবর থেকে তুলে গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত করা হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে নিহতদের মরদেহের ময়নাতদন্ত না হওয়া নিয়ে

2025-07-19T16:41:49+00:00
2025-07-19T16:41:49+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
প্রয়োজনে কবর থেকে তুলে গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত করা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:৪১ পিএম   (ভিজিট : ২৩০)
X

এনসিপির সমাবেশ ঘিরে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে নিহতদের মরদেহের ময়নাতদন্ত না হওয়া নিয়ে আলোচনার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রয়োজন হলে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।

শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি প্রয়োজন হয়, তাহলে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় অনেক সাংবাদিক জীবন বাজি রেখে লাইভ করেছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। লাইভের মাধ্যমে সাধারণ মানুষ সব দেখতে পেরেছে। গোপালগঞ্জের ঘটনায় একটি কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি নির্ধারণ করবে এর দায়টা আসলে কার। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে, কমিটি সমস্ত বিষয় সবার সামনে তুলে ধরবে।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন করে তিনি বলেন, থার্ড টার্মিনাল ইমিগ্রেশনে কী পরিমাণ জনবল লাগবে, এসব বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য আমরা পরিদর্শনে এসেছিলাম। এছাড়া যারা বিদেশ থেকে আসে-যায় তাদের কী ধরনের সমস্যা হয়, ইমিগ্রেশনের ঝামেলা হয় কি না, এসব দেখার জন্য আমি আজ বিমানবন্দর পরিদর্শনে এসেছিলাম। 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, থার্ড টার্মিনাল এলাকাটা খুবই সুন্দর হয়েছে, বিদেশ থেকে আসা এবং যাওয়ার ক্ষেত্রে যে ধরনের সমস্যা সৃষ্টি হতো আগে, এটি চালু হয়ে গেলে এ ধরনের সমস্যা আর হবে না বলে আশা করা যায়। এটার অপারেশনাল ক্যাপাবিলিটি অনেক সুন্দর। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy