বরিশালের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল রেঞ্জের সব জেলার সব থানায় এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সব থানায় আগামীকাল সোমবার (২১ জুলাই) থেকে চালু

2025-07-20T20:35:39+00:00
2025-07-20T20:35:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৮:৩৫ পিএম   (ভিজিট : ২১০)
X

বরিশাল রেঞ্জের সব জেলার সব থানায় এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সব থানায় আগামীকাল সোমবার (২১ জুলাই) থেকে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। 

আজ রোববার (২০ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ‌। বর্তমানে ঢাকা রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রংপুর রেঞ্জ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সব থানায় (৪৫৭টি থানা) অনলাইন জিডি সেবা চালু রয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। আগামীকাল সোমবার থেকে বরিশাল ও খুলনা রেঞ্জের সকল জেলার সকল থানায় এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল থানায় (মোট ১২২টি থানা) অনলাইনে সব ধরনের জিডি করা যাবে।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এই সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে হটলাইন নম্বরে (০১৩২০০০১৪২৮) যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এই হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে। বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy