মাইলস্টোন ট্রাজেডিতে নিহত টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর দাফন সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর নিজ নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ৯টায়

2025-07-22T21:01:18+00:00
2025-07-22T21:01:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাইলস্টোন ট্রাজেডিতে নিহত টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর দাফন সম্পন্ন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯:০১ পিএম   (ভিজিট : ৩২৪)
X

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর নিজ নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ৯টায় মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় তানভীর আহমেদের (১৪) এবং সখীপুর উপ‌জেলার হ‌তেয়া কেরা‌নিপাড়া গাব‌লের বাজার মা‌ঠে হুমায়রার নামা‌জা অনুষ্ঠিত হয়। জানাজা শে‌ষে তাদের স্থানীয় ও পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার হ‌াজা‌রো মানুষ অংশ নেয়।

এর আগে রাতে নিহতের লাশ অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইলের নিজ নিজ বাড়িতে আনা হয়। নিহতের লাশ নিজ বাড়িতে আসলে স্বজনদের আহাজারিতে জেলার মির্জাপুর ও সখিপুরের আকাশ ভারী হয়ে ওঠে। 

সরেজমিনে দেখা যায়, নিহতের পিতা-মাতা বারবার বিলাপ করছেন। আশপাশের লোকজন এসে ভিড় করছেন। 

নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রাম গ্রামের রুবেল মিয়ার ছেলে। তানভীর আহমেদ (১৪)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো। অপরজন সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, স্কুল এরিয়াতে প্রশিক্ষণ বিমান কেনো থাকবে। আমরা এ ঘটনায় বিচারের দাবি করছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy